পবিত্র কুরআনে ক্ষমাশীল সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(82) আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।
সূরা: Ṭā-Hā - আয়াত: 82  - পারা: 16 - পৃষ্ঠা: 317
(66) তিনি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী।
সূরা: Ṣād - আয়াত: 66  - পারা: 23 - পৃষ্ঠা: 457
(5) তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
সূরা: Az-Zumar - আয়াত: 5  - পারা: 23 - পৃষ্ঠা: 458
(42) তোমরা আমাকে দাওয়াত দাও, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সাথে শরীক করি এমন বস্তুকে, যার কোন প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে।
সূরা: Ghāfir - আয়াত: 42  - পারা: 24 - পৃষ্ঠা: 472
(40) আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 40  - পারা: 29 - পৃষ্ঠা: 569
(10) অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
সূরা: Nūḥ - আয়াত: 10  - পারা: 29 - পৃষ্ঠা: 570


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers