পবিত্র কুরআনে আল্লাহর নাম আল-মালিক (রাজা, মালিক) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(114) সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
সূরা: Ṭā-Hā - আয়াত: 114  - পারা: 16 - পৃষ্ঠা: 320
(116) অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 116  - পারা: 18 - পৃষ্ঠা: 349
(25) সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।
সূরা: An-Nūr - আয়াত: 25  - পারা: 18 - পৃষ্ঠা: 352
(30) এটাই প্রমাণ যে, আল্লাহ-ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, মহান।
সূরা: Luqmān - আয়াত: 30  - পারা: 21 - পৃষ্ঠা: 414
(53) এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?
সূরা: Fuṣṣilat - আয়াত: 53  - পারা: 25 - পৃষ্ঠা: 482


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers