পবিত্র কুরআনে সর্বাধিক দয়ালু (আরহামুর রাহিমীন, যাঁর দয়া সবকিছুকে ছাড়িয়ে যায়) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(151) মূসা বললেন, হে আমার পরওয়ারদেগার, ক্ষমা কর আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত কর। তুমি যে সর্বাধিক করুণাময়।
সূরা: Al-A‘rāf - আয়াত: 151  - পারা: 9 - পৃষ্ঠা: 169
(64) বললেন, আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব, যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম? অতএব আল্লাহ উত্তম হেফাযতকারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।
সূরা: Yūsuf - আয়াত: 64  - পারা: 13 - পৃষ্ঠা: 243
(92) বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদের কে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান।
সূরা: Yūsuf - আয়াত: 92  - পারা: 13 - পৃষ্ঠা: 246
(83) এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 83  - পারা: 17 - পৃষ্ঠা: 329


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers