পবিত্র কুরআনে সাঈর (প্রজ্বলিত আগুন) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(10) যারা এতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে।
সূরা: An-Nisā’ - আয়াত: 10  - পারা: 4 - পৃষ্ঠা: 78
(55) অতঃপর তাদের কেউ তাকে মান্য করেছে আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে। বস্তুতঃ (তাদের জন্য) দোযখের শিখায়িত আগুনই যথেষ্ট।
সূরা: An-Nisā’ - আয়াত: 55  - পারা: 5 - পৃষ্ঠা: 87
(4) শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে, যে কেউ তার সাথী হবে, সে তাকে বিভ্রান্ত করবে এবং দোযখের আযাবের দিকে পরিচালিত করবে।
সূরা: Al-Ḥajj - আয়াত: 4  - পারা: 17 - পৃষ্ঠা: 332
(11) বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি।
সূরা: Al-Furqān - আয়াত: 11  - পারা: 18 - পৃষ্ঠা: 360
(21) তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি?
সূরা: Luqmān - আয়াত: 21  - পারা: 21 - পৃষ্ঠা: 413
(64) নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 64  - পারা: 22 - পৃষ্ঠা: 427
(6) শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়।
সূরা: Fāṭir - আয়াত: 6  - পারা: 22 - পৃষ্ঠা: 435
(7) এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
সূরা: Ash-Shūra - আয়াত: 7  - পারা: 25 - পৃষ্ঠা: 483
(13) যারা আল্লাহ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, আমি সেসব কাফেরের জন্যে জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি।
সূরা: Al-Fatḥ - আয়াত: 13  - পারা: 26 - পৃষ্ঠা: 512
(24) তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।
সূরা: Al-Qamar - আয়াত: 24  - পারা: 27 - পৃষ্ঠা: 529
(47) নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
সূরা: Al-Qamar - আয়াত: 47  - পারা: 27 - পৃষ্ঠা: 530
(5) আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
সূরা: Al-Mulk - আয়াত: 5  - পারা: 29 - পৃষ্ঠা: 562
(10) তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
(11) অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা দূর হোক।
সূরা: Al-Mulk - আয়াত: 10-11 - পারা: 29 - পৃষ্ঠা: 562
(4) আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
সূরা: Al-Insān - আয়াত: 4  - পারা: 29 - পৃষ্ঠা: 578
(12) এবং জাহান্নামে প্রবেশ করবে।
সূরা: Al-Inshiqāq - আয়াত: 12  - পারা: 30 - পৃষ্ঠা: 589


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers