পবিত্র কুরআনে ধন-সম্পদ ও সন্তানের ফিতনা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(28) আর জেনে রাখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী। বস্তুতঃ আল্লাহর নিকট রয়েছে মহা সওয়াব।
সূরা: Al-Anfāl - আয়াত: 28  - পারা: 9 - পৃষ্ঠা: 180
(15) তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।
সূরা: At-Taghābun - আয়াত: 15  - পারা: 28 - পৃষ্ঠা: 557
(10) যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
(11) যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।
(12) যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,
(13) কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
(14) এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
সূরা: Al-Qalam - আয়াত: 10-11-12-13-14 - পারা: 29 - পৃষ্ঠা: 564


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers