পবিত্র কুরআনে উম্মতদের নির্ধারিত সময় সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(34) প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 34  - পারা: 8 - পৃষ্ঠা: 154
(49) তুমি বল, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে, যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদন্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে,।
সূরা: Yūnus - আয়াত: 49  - পারা: 11 - পৃষ্ঠা: 214
(5) কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না।
সূরা: Al-Ḥijr - আয়াত: 5  - পারা: 14 - পৃষ্ঠা: 262
(61) যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমান কোন কিছুকেই ছাড়তেন না। কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহুর্তও বিলম্বিত কিংবা তরাম্বিত করতে পারবে না।
সূরা: An-Naḥl - আয়াত: 61  - পারা: 14 - পৃষ্ঠা: 273
(58) এমন কোন জনপদ নেই, যাকে আমি কেয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 58  - পারা: 15 - পৃষ্ঠা: 287
(45) যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে।
সূরা: Fāṭir - আয়াত: 45  - পারা: 22 - পৃষ্ঠা: 440
(44) কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছু কাল জীবনোপভোগ করার সুযোগ দেয়ার কারণে তা করি না।
সূরা: Yā-Sīn - আয়াত: 44  - পারা: 23 - পৃষ্ঠা: 443
(8) আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 8  - পারা: 29 - পৃষ্ঠা: 566
(4) আল্লাহ তা’আলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহ তা’আলার নির্দিষ্টকাল যখন হবে, তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে!
সূরা: Nūḥ - আয়াত: 4  - পারা: 29 - পৃষ্ঠা: 570


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers