পবিত্র কুরআনে লাইলাতুল কদরে কুরআন নাযিল সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(184) গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার।
সূরা: Al-Baqarah - আয়াত: 184  - পারা: 2 - পৃষ্ঠা: 28
(3) আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
(4) এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
(5) আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
সূরা: Ad-Dukhān - আয়াত: 3-4-5 - পারা: 25 - পৃষ্ঠা: 496
(1) আমি একে নাযিল করেছি শবে-কদরে।
(2) শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
(3) শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
(4) এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
(5) এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
সূরা: Al-Qadr - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 598


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Sunday, August 30, 2026

Please remember us in your sincere prayers