পবিত্র কুরআনে আমলের প্রতি উৎসাহ সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(146) আর বহু নবী ছিলেন, যাঁদের সঙ্গী-সাথীরা তাঁদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে; আল্লাহর পথে-তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 146  - পারা: 4 - পৃষ্ঠা: 68
(104) তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাত প্রাপ্ত, তবে তারাও তো তোমাদের মতই হয়েছে আঘাতপ্রাপ্ত এবং তোমরা আল্লাহর কাছে আশা কর, যা তারা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
সূরা: An-Nisā’ - আয়াত: 104  - পারা: 5 - পৃষ্ঠা: 95
(135) আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে, পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না।
সূরা: Al-An‘ām - আয়াত: 135  - পারা: 8 - পৃষ্ঠা: 145
(117) আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল। অতঃপর তিনি দয়াপরবশ হন তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুনাময়।
সূরা: At-Taubah - আয়াত: 117  - পারা: 11 - পৃষ্ঠা: 205
(19) আর যারা পরকাল কামনা করে এবং মুমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা-সাধনা করে, এমন লোকদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 19  - পারা: 15 - পৃষ্ঠা: 284
(42) তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলীসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না।
সূরা: Ṭā-Hā - আয়াত: 42  - পারা: 16 - পৃষ্ঠা: 314
(39) বলুন, হে আমার কওম, তোমরা তোমাদের জায়গায় কাজ কর, আমিও কাজ করছি। সত্ত্বরই জানতে পারবে।
সূরা: Az-Zumar - আয়াত: 39  - পারা: 24 - পৃষ্ঠা: 462
(39) এবং মানুষ তাই পায়, যা সে করে,
(40) তার কর্ম শীঘ্রই দেখা হবে।
সূরা: An-Najm - আয়াত: 39-40 - পারা: 27 - পৃষ্ঠা: 527
(15) তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব, তোমরা তার কাঁধে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক আহার কর। তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে।
সূরা: Al-Mulk - আয়াত: 15  - পারা: 29 - পৃষ্ঠা: 563
(22) এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
সূরা: Al-Insān - আয়াত: 22  - পারা: 29 - পৃষ্ঠা: 579
(4) নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
সূরা: Al-Lail - আয়াত: 4  - পারা: 30 - পৃষ্ঠা: 595


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers