পবিত্র কুরআনে লাঘব (আল্লাহর পক্ষ থেকে সহজীকরণ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(28) আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষ দুর্বল সৃজিত হয়েছে।
সূরা: An-Nisā’ - আয়াত: 28  - পারা: 5 - পৃষ্ঠা: 83
(63) আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে, যা কিছু যমীনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, সুকৌশলী।
সূরা: Al-Anfāl - আয়াত: 63  - পারা: 10 - পৃষ্ঠা: 185
(53) আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
সূরা: Al-Isrā’ - আয়াত: 53  - পারা: 15 - পৃষ্ঠা: 287
(130) যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
(131) অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 130-131 - পারা: 19 - পৃষ্ঠা: 372
(21) আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
সূরা: Ar-Rūm - আয়াত: 21  - পারা: 21 - পৃষ্ঠা: 406
(48) আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ কার্যনিবার্হীরূপে যথেষ্ট।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 48  - পারা: 22 - পৃষ্ঠা: 424


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers