পবিত্র কুরআনে সোনা-রূপা জমা করা (কানয) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(34) হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন।
(35) সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার।
সূরা: At-Taubah - আয়াত: 34-35 - পারা: 10 - পৃষ্ঠা: 192
(15) কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
(16) যা চামড়া তুলে দিবে।
(17) সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
(18) সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 15-16-17-18 - পারা: 29 - পৃষ্ঠা: 569


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers