পবিত্র কুরআনে আল্লাহর নাম ও গুণাবলীতে তাওহীদ সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(180) আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 180  - পারা: 9 - পৃষ্ঠা: 174
(110) বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন।
সূরা: Al-Isrā’ - আয়াত: 110  - পারা: 15 - পৃষ্ঠা: 293
(8) আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই। সব সৌন্দর্যমন্ডিত নাম তাঁরই।
সূরা: Ṭā-Hā - আয়াত: 8  - পারা: 16 - পৃষ্ঠা: 312
(24) তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।
সূরা: Al-Ḥashr - আয়াত: 24  - পারা: 28 - পৃষ্ঠা: 548


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers