পবিত্র কুরআনে কাফিরদের ক্ষতি (আখিরাতে ধ্বংস) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(10) যারা কুফুরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে দোযখের ইন্ধন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 10  - পারা: 3 - পৃষ্ঠা: 51
(181) নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে যে, আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান! এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর বলব, আস্বাদন কর জ্বলন্ত আগুনের আযাব।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 181  - পারা: 4 - পৃষ্ঠা: 74
(36) নিঃসন্দেহে যেসব লোক কাফের, তারা ব্যয় করে নিজেদের ধন-সম্পদ, যাতে করে বাধাদান করতে পারে আল্লাহর পথে। বস্তুতঃ এখন তারা আরো ব্যয় করবে। তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদেরকে দোযখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।
সূরা: Al-Anfāl - আয়াত: 36  - পারা: 9 - পৃষ্ঠা: 181
(22) তোমাদের মধ্যে যারা উচ্চমর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে, তারা আত্নীয়-স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষক্রটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা কর না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।
সূরা: An-Nūr - আয়াত: 22  - পারা: 18 - পৃষ্ঠা: 352
(11) বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
সূরা: Al-Muzzammil - আয়াত: 11  - পারা: 29 - পৃষ্ঠা: 574
(5) পরন্তু যে বেপরোয়া,
সূরা: ‘Abasa - আয়াত: 5  - পারা: 30 - পৃষ্ঠা: 585


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers