পবিত্র কুরআনে পরিমাপ পূর্ণ করা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(75) কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন-সম্পদ আমানত রাখ, তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে। আর তোদের মধ্যে অনেক এমনও রয়েছে যারা একটি দীনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না-যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে। এটা এজন্য যে, তারা বলে রেখেছে যে, উম্মীদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোন পাপ নেই। আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনেই মিথ্যা বলে।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 75  - পারা: 3 - পৃষ্ঠা: 59
(152) এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর।
সূরা: Al-An‘ām - আয়াত: 152  - পারা: 8 - পৃষ্ঠা: 149
(85) আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।
সূরা: Al-A‘rāf - আয়াত: 85  - পারা: 8 - পৃষ্ঠা: 161
(27) হে ঈমানদারগণ, খেয়ানত করোনা আল্লাহর সাথে ও রসূলের সাথে এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে-শুনে।
সূরা: Al-Anfāl - আয়াত: 27  - পারা: 9 - পৃষ্ঠা: 180
(85) আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ কর ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না।
সূরা: Hūd - আয়াত: 85  - পারা: 12 - পৃষ্ঠা: 231
(35) মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপালায় ওজন করবে। এটা উত্তম; এর পরিণাম শুভ।
সূরা: Al-Isrā’ - আয়াত: 35  - পারা: 15 - পৃষ্ঠা: 285
(181) মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
(182) সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
(183) মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 181-182-183 - পারা: 19 - পৃষ্ঠা: 374
(23) মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।
(24) এটা এজন্য যাতে আল্লাহ, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফেকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 23-24 - পারা: 21 - পৃষ্ঠা: 421
(17) আল্লাহই সত্যসহ কিতাব ও ইনসাফের মানদন্ড নাযিল করেছেন। আপনি কি জানেন, সম্ভবতঃ কেয়ামত নিকটবর্তী।
সূরা: Ash-Shūra - আয়াত: 17  - পারা: 25 - পৃষ্ঠা: 485
(7) তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
(8) যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
(9) তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
সূরা: Ar-Raḥmān - আয়াত: 7-8-9 - পারা: 27 - পৃষ্ঠা: 531
(1) যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
(2) যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
(3) এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
(4) তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
(5) সেই মহাদিবসে,
সূরা: Al-Muṭaffifīn - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 587
(2) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
সূরা: Al-‘Aṣr - আয়াত: 2  - পারা: 30 - পৃষ্ঠা: 601
(2) যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
(3) সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
সূরা: Al-Humazah - আয়াত: 2-3 - পারা: 30 - পৃষ্ঠা: 601


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers