পবিত্র কুরআনে মানত পূরণ সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(270) তোমরা যে খয়রাত বা সদ্ব্যয় কর কিংবা কোন মানত কর, আল্লাহ নিশ্চয়ই সেসব কিছুই জানেন। অন্যায়কারীদের কোন সাহায্যকারী নেই।
সূরা: Al-Baqarah - আয়াত: 270  - পারা: 3 - পৃষ্ঠা: 46
(35) এমরানের স্ত্রী যখন বললো-হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 35  - পারা: 3 - পৃষ্ঠা: 54
(29) এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে।
সূরা: Al-Ḥajj - আয়াত: 29  - পারা: 17 - পৃষ্ঠা: 335
(7) তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
সূরা: Al-Insān - আয়াত: 7  - পারা: 29 - পৃষ্ঠা: 579


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers