পবিত্র কুরআনে অত্যাচারীদের উপর নির্ভর করা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(140) আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।
সূরা: An-Nisā’ - আয়াত: 140  - পারা: 5 - পৃষ্ঠা: 100
(68) যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।
সূরা: Al-An‘ām - আয়াত: 68  - পারা: 7 - পৃষ্ঠা: 135
(199) আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।
সূরা: Al-A‘rāf - আয়াত: 199  - পারা: 9 - পৃষ্ঠা: 176
(113) আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না।
সূরা: Hūd - আয়াত: 113  - পারা: 12 - পৃষ্ঠা: 234
(8) অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
সূরা: Al-Qalam - আয়াত: 8  - পারা: 29 - পৃষ্ঠা: 564


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Sunday, August 30, 2026

Please remember us in your sincere prayers