পবিত্র কুরআনে কুরআনে শিক্ষার আহ্বান সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(75) মরিয়ম-তনয় মসীহ রসূল ছাড়া আর কিছু নন। তাঁর পূর্বে অনেক রসূল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন ওলী। তাঁরা উভয়েই খাদ্য ভক্ষণ করতেন। দেখুন, আমি তাদের জন্যে কিরূপ যুক্তি-প্রমাণ বর্ননা করি, আবার দেখুন, তারা উল্টা কোন দিকে যাচেছ।
সূরা: Al-Mā’idah - আয়াত: 75  - পারা: 6 - পৃষ্ঠা: 120
(101) তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখ তো আসমানসমুহে ও যমীনে কি রয়েছে। আর কোন নিদর্শন এবং কোন ভীতিপ্রর্দশনই কোন কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না।
সূরা: Yūnus - আয়াত: 101  - পারা: 11 - পৃষ্ঠা: 220
(114) সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
সূরা: Ṭā-Hā - আয়াত: 114  - পারা: 16 - পৃষ্ঠা: 320
(46) তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে? বস্তুতঃ চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়।
সূরা: Al-Ḥajj - আয়াত: 46  - পারা: 17 - পৃষ্ঠা: 337
(50) অতএব, আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।
সূরা: Ar-Rūm - আয়াত: 50  - পারা: 21 - পৃষ্ঠা: 409
(3) তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?
(4) অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
সূরা: Al-Mulk - আয়াত: 3-4 - পারা: 29 - পৃষ্ঠা: 562
(1) পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
(2) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
(3) পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
(4) যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
(5) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
সূরা: Al-‘Alaq - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 597


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers