পবিত্র কুরআনে কুরআনে আকাশ সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(104) সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 104  - পারা: 17 - পৃষ্ঠা: 331
(37) তাদের জন্যে এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়।
সূরা: Yā-Sīn - আয়াত: 37  - পারা: 23 - পৃষ্ঠা: 442
(7) পথবিশিষ্ট আকাশের কসম,
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 7  - পারা: 26 - পৃষ্ঠা: 521
(47) আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 47  - পারা: 27 - পৃষ্ঠা: 522
(1) নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
সূরা: An-Najm - আয়াত: 1  - পারা: 27 - পৃষ্ঠা: 526
(15) তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
সূরা: Nūḥ - আয়াত: 15  - পারা: 29 - পৃষ্ঠা: 571
(8) আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
সূরা: Al-Jinn - আয়াত: 8  - পারা: 29 - পৃষ্ঠা: 572
(1) শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
(2) আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
(3) সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
(4) প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 1-2-3-4 - পারা: 30 - পৃষ্ঠা: 591
(11) শপথ চক্রশীল আকাশের
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 11  - পারা: 30 - পৃষ্ঠা: 591


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers