পবিত্র কুরআনে জীবনের উৎপত্তি (নাশ'আত আল-হায়াহ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(59) নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 59  - পারা: 3 - পৃষ্ঠা: 57
(51) নভোমন্ডল ও ভুমন্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না। এবং আমি এমনও নই যে, বিভ্রান্ত কারীদেরকে সাহায্যকারীরূপে গ্রহণ করবো।
সূরা: Al-Kahf - আয়াত: 51  - পারা: 15 - পৃষ্ঠা: 299
(19) তারা কি দেখে না যে, আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্যে সহজ।
(20) বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 19-20 - পারা: 20 - পৃষ্ঠা: 398
(19) তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। এভাবে তোমরা উত্থিত হবে।
সূরা: Ar-Rūm - আয়াত: 19  - পারা: 21 - পৃষ্ঠা: 406
(64) আল্লাহ, পৃথিবীকে করেছেন তোমাদের জন্যে বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিযিক। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা। বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ বরকতময়।
সূরা: Ghāfir - আয়াত: 64  - পারা: 24 - পৃষ্ঠা: 474
(4) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
সূরা: At-Tīn - আয়াত: 4  - পারা: 30 - পৃষ্ঠা: 597


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers