পবিত্র কুরআনে ফেরাউনের পরিবার সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(49) আর (স্মরণ কর) সে সময়ের কথা, যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফেরআউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত; তোমাদের পুত্রসন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত। বস্তুতঃ তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, মহা পরীক্ষা।
(50) আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে।
সূরা: Al-Baqarah - আয়াত: 49-50 - পারা: 1 - পৃষ্ঠা: 8
(11) ফেরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ীই তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আযাব অতি কঠিন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 11  - পারা: 3 - পৃষ্ঠা: 51
(103) অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুতঃ ওরা তাঁর মোকাবেলায় কুফরী করেছে। সুতরাং চেয়ে দেখ, কি পরিণতি হয়েছে অনাচারীদের।
সূরা: Al-A‘rāf - আয়াত: 103  - পারা: 9 - পৃষ্ঠা: 163
(113) বস্তুতঃ যাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্যে কি কোন পারিশ্রমিক নির্ধারিত আছে, যদি আমরা জয়লাভ করি?
সূরা: Al-A‘rāf - আয়াত: 113  - পারা: 9 - পৃষ্ঠা: 164
(123) ফেরাউন বলল, তোমরা কি (তাহলে) আমার অনুমতি দেয়ার আগেই ঈমান আনলে! এটা প্রতারণা, যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে। যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পার। সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 123  - পারা: 9 - পৃষ্ঠা: 165
(141) আর সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি; তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র-সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদেগারের বিরাট পরীক্ষা রয়েছে।
সূরা: Al-A‘rāf - আয়াত: 141  - পারা: 9 - পৃষ্ঠা: 167
(52) যেমন, রীতি রয়েছে ফেরাউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে যে, এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ তা’আলা তাদের পাকড়াও করেছেন তাদেরই পাপের দরুন। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী, কঠিন শাস্তিদাতা।
সূরা: Al-Anfāl - আয়াত: 52  - পারা: 10 - পৃষ্ঠা: 183
(54) যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে। বস্তুতঃ এরা সবাই ছিল যালেম।
সূরা: Al-Anfāl - আয়াত: 54  - পারা: 10 - পৃষ্ঠা: 184
(75) অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে, ফেরাউন ও তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে। অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে।
সূরা: Yūnus - আয়াত: 75  - পারা: 11 - পৃষ্ঠা: 217
(90) আর বনী-ইসরাঈলকে আমি পার করে দিয়েছি নদী। তারপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী, দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে, কোন মা’বুদ নেই তাঁকে ছাড়া যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা। বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।
সূরা: Yūnus - আয়াত: 90  - পারা: 11 - পৃষ্ঠা: 219
(97) ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে, তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফেরাউনের কোন কথা ন্যায় সঙ্গত ছিল না।
সূরা: Hūd - আয়াত: 97  - পারা: 12 - পৃষ্ঠা: 232
(6) যখন মূসা স্বজাতিকে বললেনঃ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন। তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল।
সূরা: Ibrāhīm - আয়াত: 6  - পারা: 13 - পৃষ্ঠা: 256
(101) আপনি বণী-ইসরাঈলকে জিজ্ঞেস করুন, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন তিনি তাদের কাছে আগমন করেন, ফেরাউন তাকে বললঃ হে মূসা, আমার ধারনায় তুমি তো জাদুগ্রস্থ।
(102) তিনি বললেনঃ তুমি জান যে, আসমান ও যমীনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাযিল করেছেন। হে ফেরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছো।
(103) অতঃপর সে বনী ইসরাঈলকে দেশ থেকে উৎখাত করতে চাইল, তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জত করে দিলাম।
(104) তারপর আমি বনী ইসলাঈলকে বললামঃ এ দেশে তোমরা বসবাস কর। অতঃপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে, তখন তোমাদের কে জড়ো করে নিয়ে উপস্থিত হব।
সূরা: Al-Isrā’ - আয়াত: 101-102-103-104 - পারা: 15 - পৃষ্ঠা: 292
(24) ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে।
সূরা: Ṭā-Hā - আয়াত: 24  - পারা: 16 - পৃষ্ঠা: 313
(43) তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে।
সূরা: Ṭā-Hā - আয়াত: 43  - পারা: 16 - পৃষ্ঠা: 314
(79) ফেরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি।
সূরা: Ṭā-Hā - আয়াত: 79  - পারা: 16 - পৃষ্ঠা: 317
(46) ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 46  - পারা: 18 - পৃষ্ঠা: 345
(11) ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 11  - পারা: 19 - পৃষ্ঠা: 367
(53) অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 53  - পারা: 19 - পৃষ্ঠা: 369
(12) আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্যতম। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
সূরা: An-Naml - আয়াত: 12  - পারা: 19 - পৃষ্ঠা: 377
(3) আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্যে।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 3  - পারা: 20 - পৃষ্ঠা: 385
(38) ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত তোমাদের কোন উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্যে একটি প্রাসাদ নির্মাণ কর, যাতে আমি মূসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে, সে একজন মিথ্যাবাদী।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 38  - পারা: 20 - পৃষ্ঠা: 390
(39) আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল অতঃপর তারা দেশে দম্ভ করেছিল। কিন্তু তারা জিতে যায়নি।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 39  - পারা: 20 - পৃষ্ঠা: 401
(12) তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ, কীলক বিশিষ্ট ফেরাউন,
সূরা: Ṣād - আয়াত: 12  - পারা: 23 - পৃষ্ঠা: 453
(23) আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছি।
সূরা: Ghāfir - আয়াত: 23  - পারা: 24 - পৃষ্ঠা: 469
(46) সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর।
সূরা: Ghāfir - আয়াত: 46  - পারা: 24 - পৃষ্ঠা: 472
(46) আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল।
সূরা: Az-Zukhruf - আয়াত: 46  - পারা: 25 - পৃষ্ঠা: 492
(51) ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিসরের অধিপতি নই? এই নদী গুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখ না?
সূরা: Az-Zukhruf - আয়াত: 51  - পারা: 25 - পৃষ্ঠা: 493
(17) তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,
সূরা: Ad-Dukhān - আয়াত: 17  - পারা: 25 - পৃষ্ঠা: 496
(31) ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।
সূরা: Ad-Dukhān - আয়াত: 31  - পারা: 25 - পৃষ্ঠা: 497
(13) আদ, ফেরাউন, ও লূতের সম্প্রদায়,
সূরা: Qāf - আয়াত: 13  - পারা: 26 - পৃষ্ঠা: 518
(38) এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
(39) অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
(40) অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
সূরা: Adh-Dhāriyāt - আয়াত: 38-39-40 - পারা: 27 - পৃষ্ঠা: 522
(41) ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
(42) তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।
সূরা: Al-Qamar - আয়াত: 41-42 - পারা: 27 - পৃষ্ঠা: 530
(11) আল্লাহ তা’আলা মুমিনদের জন্যে ফেরাউন-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বললঃ হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুস্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে যালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
সূরা: At-Taḥrīm - আয়াত: 11  - পারা: 28 - পৃষ্ঠা: 561
(9) ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 9  - পারা: 29 - পৃষ্ঠা: 567
(15) আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
(16) অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।
সূরা: Al-Muzzammil - আয়াত: 15-16 - পারা: 29 - পৃষ্ঠা: 574
(17) ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
সূরা: An-Nāzi‘āt - আয়াত: 17  - পারা: 30 - পৃষ্ঠা: 584
(18) ফেরাউনের এবং সামুদের?
সূরা: Al-Burūj - আয়াত: 18  - পারা: 30 - পৃষ্ঠা: 590
(10) এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
সূরা: Al-Fajr - আয়াত: 10  - পারা: 30 - পৃষ্ঠা: 593


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers