পবিত্র কুরআনে লূতের সম্প্রদায় সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(80) এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
(81) তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।
সূরা: Al-A‘rāf - আয়াত: 80-81 - পারা: 8 - পৃষ্ঠা: 160
(70) কিন্তু যখন দেখলেন যে, আহার্য্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্ধিগ্ধ হলেন এবং মনে মনে তাঁদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল-ভয় পাবেন না। আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি।
সূরা: Hūd - আয়াত: 70  - পারা: 12 - পৃষ্ঠা: 229
(74) অতঃপর যখন ইব্রাহীম (আঃ) এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে।
সূরা: Hūd - আয়াত: 74  - পারা: 12 - পৃষ্ঠা: 230
(89) আর হে আমার জাতি! আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ (আঃ) এর কওমের মত নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়।
সূরা: Hūd - আয়াত: 89  - পারা: 12 - পৃষ্ঠা: 232
(59) কিন্তু লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব।
সূরা: Al-Ḥijr - আয়াত: 59  - পারা: 14 - পৃষ্ঠা: 265
(61) অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল।
সূরা: Al-Ḥijr - আয়াত: 61  - পারা: 14 - পৃষ্ঠা: 265
(43) ইব্রাহীম ও লূতের সম্প্রদায়ও।
সূরা: Al-Ḥajj - আয়াত: 43  - পারা: 17 - পৃষ্ঠা: 337
(160) লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 160  - পারা: 19 - পৃষ্ঠা: 374
(56) উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়।
সূরা: An-Naml - আয়াত: 56  - পারা: 19 - পৃষ্ঠা: 382
(13) সামুদ, লূতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী।
সূরা: Ṣād - আয়াত: 13  - পারা: 23 - পৃষ্ঠা: 453
(33) লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
(34) আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
সূরা: Al-Qamar - আয়াত: 33-34 - পারা: 27 - পৃষ্ঠা: 530


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers