পবিত্র কুরআনে আল্লাহর নবীকে মৃদু ভর্ৎসনা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(67) নবীর পক্ষে উচিত নয় বন্দীদিগকে নিজের কাছে রাখা, যতক্ষণ না দেশময় প্রচুর রক্তপাত ঘটাবে। তোমরা পার্থিব সম্পদ কামনা কর, অথচ আল্লাহ চান আখেরাত। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হেকমতওয়ালা।
(68) যদি একটি বিষয় না হত যা পূর্ব থেকেই আল্লাহ লিখে রেখেছেন, তাহলে তোমরা যা গ্রহণ করছ সেজন্য বিরাট আযাব এসে পৌছাত।
সূরা: Al-Anfāl - আয়াত: 67-68 - পারা: 10 - পৃষ্ঠা: 185
(43) আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন, যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত সত্যবাদীরা এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের।
সূরা: At-Taubah - আয়াত: 43  - পারা: 10 - পৃষ্ঠা: 194
(113) নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী।
(114) আর ইব্রাহীম কর্তৃক স্বীয় পিতার মাগফেরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে, যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তাঁর কাছে একথা প্রকাশ পেল যে, সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহীম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল।
সূরা: At-Taubah - আয়াত: 113-114 - পারা: 11 - পৃষ্ঠা: 205
(37) আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন; আপনিও যাকে অনুগ্রহ করেছেন; তাকে যখন আপনি বলেছিলেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় কর। আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন, যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর যায়েদ যখন যয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোন অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 37  - পারা: 22 - পৃষ্ঠা: 423
(1) হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।
সূরা: At-Taḥrīm - আয়াত: 1  - পারা: 28 - পৃষ্ঠা: 560
(1) তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
(2) কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
(3) আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
(4) অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
(5) পরন্তু যে বেপরোয়া,
(6) আপনি তার চিন্তায় মশগুল।
সূরা: ‘Abasa - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 30 - পৃষ্ঠা: 585
(11) কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
সূরা: ‘Abasa - আয়াত: 11  - পারা: 30 - পৃষ্ঠা: 585


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers