পবিত্র কুরআনে একক (আল-ওয়াহিদ, একমাত্র ও অদ্বিতীয় আল্লাহ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(39) হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক আল্লাহ?
সূরা: Yūsuf - আয়াত: 39  - পারা: 12 - পৃষ্ঠা: 240
(16) জিজ্ঞেস করুন নভোমন্ডল ও ভুমন্ডলের পালনকর্তা কে? বলে দিনঃ আল্লাহ! বলুনঃ তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ, যারা নিজেদের ভাল-মন্দের ও মালিক নয়? বলুনঃ অন্ধ চক্ষুষ্মান কি সমান হয়? অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয়। তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে, তারা কিছু সৃষ্টি করেছে, যেমন সৃষ্টি করেছেন আল্লাহ? অতঃপর তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে? বলুনঃ আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক, পরাক্রমশালী।
সূরা: Ar-Ra‘d - আয়াত: 16  - পারা: 13 - পৃষ্ঠা: 251
(48) যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশ সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে।
সূরা: Ibrāhīm - আয়াত: 48  - পারা: 13 - পৃষ্ঠা: 261
(65) বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।
সূরা: Ṣād - আয়াত: 65  - পারা: 23 - পৃষ্ঠা: 457
(4) আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন, তবে তাঁর সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন, তিনি পবিত্র। তিনি আল্লাহ, এক পরাক্রমশালী।
সূরা: Az-Zumar - আয়াত: 4  - পারা: 23 - পৃষ্ঠা: 458
(16) যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর।
সূরা: Ghāfir - আয়াত: 16  - পারা: 24 - পৃষ্ঠা: 468


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers