পবিত্র কুরআনে সমগ্র বিশ্বজগতের রব সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(2) যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
সূরা: Al-Fātiḥah - আয়াত: 2  - পারা: 1 - পৃষ্ঠা: 1
(173) তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।
সূরা: Al-Baqarah - আয়াত: 173  - পারা: 2 - পৃষ্ঠা: 26
(28) যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত কর, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না। কেননা, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি।
সূরা: Al-Mā’idah - আয়াত: 28  - পারা: 6 - পৃষ্ঠা: 112
(45) অতঃপর জালেমদের মূল শিকড় কর্তিত হল। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে, যিনি বিশ্বজগতের পালনকর্তা।
সূরা: Al-An‘ām - আয়াত: 45  - পারা: 7 - পৃষ্ঠা: 133
(71) আপনি বলে দিনঃ আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহবান করব, যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব, এরপর যে, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ঐ ব্যক্তির মত, যাকে শয়তানরা বনভুমিতে বিপথগামী করে দিয়েছে-সে উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছেঃ আস, আমাদের কাছে। আপনি বলে দিনঃ নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তা আজ্ঞাবহ হয়ে যাই।
সূরা: Al-An‘ām - আয়াত: 71  - পারা: 7 - পৃষ্ঠা: 136
(162) আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
সূরা: Al-An‘ām - আয়াত: 162  - পারা: 8 - পৃষ্ঠা: 150
(54) নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর অধিষ্টিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমতাবস্থায় যে, দিন দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র দৌড় স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখ, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ, বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক।
সূরা: Al-A‘rāf - আয়াত: 54  - পারা: 8 - পৃষ্ঠা: 157
(61) সে বললঃ হে আমার সম্প্রদায়, আমি কখনও ভ্রান্ত নই; কিন্তু আমি বিশ্বপ্রতিপালকের রসূল।
সূরা: Al-A‘rāf - আয়াত: 61  - পারা: 8 - পৃষ্ঠা: 158
(67) সে বললঃ হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর।
সূরা: Al-A‘rāf - আয়াত: 67  - পারা: 8 - পৃষ্ঠা: 158
(104) আর মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে আগত রসূল।
সূরা: Al-A‘rāf - আয়াত: 104  - পারা: 9 - পৃষ্ঠা: 163
(121) বলল, আমরা ঈমান আনছি মহা বিশ্বের পরওয়ারদেগারের প্রতি।
সূরা: Al-A‘rāf - আয়াত: 121  - পারা: 9 - পৃষ্ঠা: 165
(10) সেখানে তাদের প্রার্থনা হল ‘পবিত্র তোমার সত্তা হে আল্লাহ’। আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয়, ‘সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য’ বলে।
সূরা: Yūnus - আয়াত: 10  - পারা: 11 - পৃষ্ঠা: 209
(37) আর কোরআন সে জিনিস নয় যে, আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে। অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোন সন্দেহ নেই-তোমার বিশ্বপালনকর্তার পক্ষ থেকে।
সূরা: Yūnus - আয়াত: 37  - পারা: 11 - পৃষ্ঠা: 213
(16) অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 16  - পারা: 19 - পৃষ্ঠা: 367
(23) ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 23  - পারা: 19 - পৃষ্ঠা: 368
(47) তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 47  - পারা: 19 - পৃষ্ঠা: 369
(77) বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 77  - পারা: 19 - পৃষ্ঠা: 370
(98) যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 98  - পারা: 19 - পৃষ্ঠা: 371
(109) আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 109  - পারা: 19 - পৃষ্ঠা: 371
(127) আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 127  - পারা: 19 - পৃষ্ঠা: 372
(145) আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 145  - পারা: 19 - পৃষ্ঠা: 373
(164) আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 164  - পারা: 19 - পৃষ্ঠা: 374
(180) আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 180  - পারা: 19 - পৃষ্ঠা: 374
(192) এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 192  - পারা: 19 - পৃষ্ঠা: 375
(8) অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি, যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।
সূরা: An-Naml - আয়াত: 8  - পারা: 19 - পৃষ্ঠা: 377
(44) তাকে বলা হল, এই প্রাসাদে প্রবেশ কর। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে, এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলায়মান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকীস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলায়মানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্নসমর্পন করলাম।
সূরা: An-Naml - আয়াত: 44  - পারা: 19 - পৃষ্ঠা: 380
(30) যখন সে তার কাছে পৌছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেয়া হল, হে মূসা! আমি আল্লাহ, বিশ্ব পালনকর্তা।
সূরা: Al-Qaṣaṣ - আয়াত: 30  - পারা: 20 - পৃষ্ঠা: 389
(2) এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই।
সূরা: As-Sajdah - আয়াত: 2  - পারা: 21 - পৃষ্ঠা: 415
(87) বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 87  - পারা: 23 - পৃষ্ঠা: 449
(182) সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 182  - পারা: 23 - পৃষ্ঠা: 452
(75) আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।
সূরা: Az-Zumar - আয়াত: 75  - পারা: 24 - পৃষ্ঠা: 467
(64) আল্লাহ, পৃথিবীকে করেছেন তোমাদের জন্যে বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিযিক। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা। বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ বরকতময়।
(65) তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকে ডাক তাঁর খাঁটি এবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর।
(66) বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।
সূরা: Ghāfir - আয়াত: 64-65-66 - পারা: 24 - পৃষ্ঠা: 474
(9) বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দু’দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ স্থীর কর? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা।
সূরা: Fuṣṣilat - আয়াত: 9  - পারা: 24 - পৃষ্ঠা: 477
(46) আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল।
সূরা: Az-Zukhruf - আয়াত: 46  - পারা: 25 - পৃষ্ঠা: 492
(36) অতএব, বিশ্বজগতের পালনকর্তা, ভূ-মন্ডলের পালনকর্তা ও নভোমন্ডলের পালনকর্তা আল্লাহর-ই প্রশংসা।
সূরা: Al-Jāthiyah - আয়াত: 36  - পারা: 25 - পৃষ্ঠা: 502
(80) এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
সূরা: Al-Wāqi‘ah - আয়াত: 80  - পারা: 27 - পৃষ্ঠা: 537
(16) তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তা’আলাকে ভয় করি।
সূরা: Al-Ḥashr - আয়াত: 16  - পারা: 28 - পৃষ্ঠা: 547
(43) এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 43  - পারা: 29 - পৃষ্ঠা: 568
(29) তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
সূরা: At-Takwīr - আয়াত: 29  - পারা: 30 - পৃষ্ঠা: 586
(6) যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
সূরা: Al-Muṭaffifīn - আয়াত: 6  - পারা: 30 - পৃষ্ঠা: 588


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers