পবিত্র কুরআনে মান্নত (নযর) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(270) তোমরা যে খয়রাত বা সদ্ব্যয় কর কিংবা কোন মানত কর, আল্লাহ নিশ্চয়ই সেসব কিছুই জানেন। অন্যায়কারীদের কোন সাহায্যকারী নেই।
সূরা: Al-Baqarah - আয়াত: 270  - পারা: 3 - পৃষ্ঠা: 46
(35) এমরানের স্ত্রী যখন বললো-হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 35  - পারা: 3 - পৃষ্ঠা: 54
(26) যখন আহার কর, পান কর এবং চক্ষু শীতল কর। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ, তবে বলে দিওঃ আমি আল্লাহর উদ্দেশে রোযা মানত করছি। সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না।
সূরা: Maryam - আয়াত: 26  - পারা: 16 - পৃষ্ঠা: 307
(29) এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে।
সূরা: Al-Ḥajj - আয়াত: 29  - পারা: 17 - পৃষ্ঠা: 335
(7) তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
সূরা: Al-Insān - আয়াত: 7  - পারা: 29 - পৃষ্ঠা: 579


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers