পবিত্র কুরআনে আমলের প্রতিদান (জাজা) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(160) যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।
সূরা: Al-An‘ām - আয়াত: 160  - পারা: 8 - পৃষ্ঠা: 150
(164) আপনি বলুনঃ আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক? যে ব্যক্তি কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে।
সূরা: Al-An‘ām - আয়াত: 164  - পারা: 8 - পৃষ্ঠা: 150
(74) নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবে না এবং বাঁচবেও না।
(75) আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা।
(76) বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয়।
সূরা: Ṭā-Hā - আয়াত: 74-75-76 - পারা: 16 - পৃষ্ঠা: 316
(50) সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যে আছে পাপ মার্জনা এবং সম্মানজনক রুযী।
(51) এবং যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্যে চেষ্টা করে, তারাই দোযখের অধিবাসী।
সূরা: Al-Ḥajj - আয়াত: 50-51 - পারা: 17 - পৃষ্ঠা: 338
(60) তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে।
সূরা: Ghāfir - আয়াত: 60  - পারা: 24 - পৃষ্ঠা: 474
(18) তারাই সৌভাগ্যশালী।
(19) আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
সূরা: Al-Balad - আয়াত: 18-19 - পারা: 30 - পৃষ্ঠা: 594
(1) শপথ সূর্যের ও তার কিরণের,
(2) শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
(3) শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
(4) শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
(5) শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
(6) শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
সূরা: Ash-Shams - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 30 - পৃষ্ঠা: 595
(10) এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
সূরা: Ash-Shams - আয়াত: 10  - পারা: 30 - পৃষ্ঠা: 595


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers