পবিত্র কুরআনে জাহান্নামের আগুন সম্পর্কিত আয়াত

✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
📖 কুরআনে জাহান্নামের আগুন - একটি অংশ নির্বাচন করুন
(7) আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
সূরা: Al-Baqarah - আয়াত: 7 - পারা: 1 - পৃষ্ঠা: 3
(24) আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।
সূরা: Al-Baqarah - আয়াত: 24 - পারা: 1 - পৃষ্ঠা: 4
(39) আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী; অন্তকাল সেখানে থাকবে।
সূরা: Al-Baqarah - আয়াত: 39 - পারা: 1 - পৃষ্ঠা: 7
(24) আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।
সূরা: Al-Baqarah - আয়াত: 24 - পারা: 1 - পৃষ্ঠা: 4
(106) সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন মুখ হবে কালো। বস্তুতঃ যাদের মুখ কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরীর বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ কর।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 106 - পারা: 4 - পৃষ্ঠা: 63
(131) এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাক, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 131 - পারা: 4 - পৃষ্ঠা: 66

🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়

Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers