পবিত্র কুরআনে যাবুর (হযরত দাউদ আ.-এর প্রতি অবতীর্ণ কিতাব) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(184) তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। এবং এনেছিলেন সহীফা ও প্রদীপ্ত গ্রন্থ।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 184  - পারা: 4 - পৃষ্ঠা: 74
(163) আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবী-রসূলের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন। আর ওহী পাঠিয়েছি, ইসমাঈল, ইব্রাহীম, ইসহাক, ইয়াকুব, ও তাঁর সন্তাবর্গের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনূস, হারুন ও সুলায়মানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি যবুর গ্রন্থ।
সূরা: An-Nisā’ - আয়াত: 163  - পারা: 6 - পৃষ্ঠা: 104
(44) প্রেরণ করেছিলাম তাদেরকে নিꦣ2503;দশাবলী ও অবতীর্ণ গ্রন্থসহ এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি, যাতে আপনি লোকদের সামনে ঐসব বিষয় বিবৃত করেন, যে গুলো তোদের প্রতি নাযিল করা হয়েছে, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
সূরা: An-Naḥl - আয়াত: 44  - পারা: 14 - পৃষ্ঠা: 272
(55) আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালভাবে জ্ঞাত আছেন, যারা আকাশসমূহে ও ভুপৃষ্ঠে রয়েছে। আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে যবুর দান করেছি।
সূরা: Al-Isrā’ - আয়াত: 55  - পারা: 15 - পৃষ্ঠা: 287
(105) আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 105  - পারা: 17 - পৃষ্ঠা: 331
(53) অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 53  - পারা: 18 - পৃষ্ঠা: 345
(196) নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 196  - পারা: 19 - পৃষ্ঠা: 375
(25) তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন, সহীফা এবং উজ্জল কিতাবসহ এসেছিলেন।
সূরা: Fāṭir - আয়াত: 25  - পারা: 22 - পৃষ্ঠা: 437
(43) তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
সূরা: Al-Qamar - আয়াত: 43  - পারা: 27 - পৃষ্ঠা: 530
(52) তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
সূরা: Al-Qamar - আয়াত: 52  - পারা: 27 - পৃষ্ঠা: 531


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers