পবিত্র কুরআনে ফেরেশতাদের আল্লাহর ইবাদত সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(206) নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদেগারের সান্নিধ্যে রয়েছেন, তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে; আর তাঁকেই সেজদা করেন।
সূরা: Al-A‘rāf - আয়াত: 206  - পারা: 9 - পৃষ্ঠা: 176
(19) নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না।
(20) তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 19-20 - পারা: 17 - পৃষ্ঠা: 323
(164) আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
(165) এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
(166) এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 164-165-166 - পারা: 23 - পৃষ্ঠা: 452
(75) আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।
সূরা: Az-Zumar - আয়াত: 75  - পারা: 24 - পৃষ্ঠা: 467
(7) যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
সূরা: Ghāfir - আয়াত: 7  - পারা: 24 - পৃষ্ঠা: 467
(38) অতঃপর তারা যদি অহংকার করে, তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে, তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না।
সূরা: Fuṣṣilat - আয়াত: 38  - পারা: 24 - পৃষ্ঠা: 480
(5) আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম করুনাময়।
সূরা: Ash-Shūra - আয়াত: 5  - পারা: 25 - পৃষ্ঠা: 483


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers