পবিত্র কুরআনে সংরক্ষণকারী ফেরেশতা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(61) অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন, যা কিছু তোমরা করছিলে। তিনিই স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমন কি, যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়।
সূরা: Al-An‘ām - আয়াত: 61  - পারা: 7 - পৃষ্ঠা: 135
(11) তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই।
সূরা: Ar-Ra‘d - আয়াত: 11  - পারা: 13 - পৃষ্ঠা: 250
(10) অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
সূরা: Al-Infiṭār - আয়াত: 10  - পারা: 30 - পৃষ্ঠা: 587
(4) প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 4  - পারা: 30 - পৃষ্ঠা: 591


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers