পবিত্র কুরআনে লেখক ফেরেশতা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(21) আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর, যা তাদের ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরী করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলা-কৌশল তৈরী করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল-চাতুরী।
সূরা: Yūnus - আয়াত: 21  - পারা: 11 - পৃষ্ঠা: 211
(80) তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হঁ্যা, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।
সূরা: Az-Zukhruf - আয়াত: 80  - পারা: 25 - পৃষ্ঠা: 495
(17) যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
(18) সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
সূরা: Qāf - আয়াত: 17-18 - পারা: 26 - পৃষ্ঠা: 519
(21) প্রত্যেক ব্যক্তি আগমন করবে। তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী।
সূরা: Qāf - আয়াত: 21  - পারা: 26 - পৃষ্ঠা: 519
(27) তাঁর মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন
সূরা: Al-Jinn - আয়াত: 27  - পারা: 29 - পৃষ্ঠা: 573
(11) সম্মানিত আমল লেখকবৃন্দ।
সূরা: Al-Infiṭār - আয়াত: 11  - পারা: 30 - পৃষ্ঠা: 587


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers