পবিত্র কুরআনে শাস্তির ফেরেশতা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(210) তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ ? আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে। বস্তুতঃ সবকার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে।
সূরা: Al-Baqarah - আয়াত: 210  - পারা: 2 - পৃষ্ঠা: 32
(2) অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 2  - পারা: 23 - পৃষ্ঠা: 446
(77) তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে।
সূরা: Az-Zukhruf - আয়াত: 77  - পারা: 25 - পৃষ্ঠা: 495
(28) এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
(29) মানুষকে দগ্ধ করবে।
(30) এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
(31) আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
সূরা: Al-Muddaththir - আয়াত: 28-29-30-31 - পারা: 29 - পৃষ্ঠা: 576


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers