পবিত্র কুরআনে আমলের পরিণতি সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(135) আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে, পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না।
সূরা: Al-An‘ām - আয়াত: 135  - পারা: 8 - পৃষ্ঠা: 145
(24) তুমি কি লক্ষ্য কর না, আল্লাহ তা’আলা কেমন উপমা বর্ণনা করেছেনঃ পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মত। তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত।
সূরা: Ibrāhīm - আয়াত: 24  - পারা: 13 - পৃষ্ঠা: 258
(24) আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাদগামীদেরকে।
সূরা: Al-Ḥijr - আয়াত: 24  - পারা: 14 - পৃষ্ঠা: 263
(39) বলুন, হে আমার কওম, তোমরা তোমাদের জায়গায় কাজ কর, আমিও কাজ করছি। সত্ত্বরই জানতে পারবে।
(40) কার কাছে অবমাননাকর আযাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে।
সূরা: Az-Zumar - আয়াত: 39-40 - পারা: 24 - পৃষ্ঠা: 462


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers