পবিত্র কুরআনে অপবাদ (মিথ্যা অভিযোগ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(20) যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা কর এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে?
সূরা: An-Nisā’ - আয়াত: 20  - পারা: 4 - পৃষ্ঠা: 81
(112) যে ব্যক্তি ভূল কিংবা গোনাহ করে, অতঃপর কোন নিরপরাধের উপর অপবাদ আরোপ করে সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গোনাহ।
সূরা: An-Nisā’ - আয়াত: 112  - পারা: 5 - পৃষ্ঠা: 96
(156) আর তাদের কুফরী এবং মরিয়মের প্রতি মহা অপবাদ আরোপ করার কারণে।
সূরা: An-Nisā’ - আয়াত: 156  - পারা: 6 - পৃষ্ঠা: 103
(4) যারা সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই না’ফারমান।
(5) কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান।
সূরা: An-Nūr - আয়াত: 4-5 - পারা: 18 - পৃষ্ঠা: 350
(16) তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে, এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়। আল্লাহ তো পবিত্র, মহান। এটা তো এক গুরুতর অপবাদ।
সূরা: An-Nūr - আয়াত: 16  - পারা: 18 - পৃষ্ঠা: 351
(19) যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না।
সূরা: An-Nūr - আয়াত: 19  - পারা: 18 - পৃষ্ঠা: 351
(23) যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।
(24) যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;
(25) সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।
সূরা: An-Nūr - আয়াত: 23-24-25 - পারা: 18 - পৃষ্ঠা: 352
(58) যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 58  - পারা: 22 - পৃষ্ঠা: 426
(6) মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।
সূরা: Al-Ḥujurāt - আয়াত: 6  - পারা: 26 - পৃষ্ঠা: 516
(10) যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
সূরা: Al-Qalam - আয়াত: 10  - পারা: 29 - পৃষ্ঠা: 564
(16) আমি তার নাসিকা দাগিয়ে দিব।
সূরা: Al-Qalam - আয়াত: 16  - পারা: 29 - পৃষ্ঠা: 564
(1) প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
সূরা: Al-Humazah - আয়াত: 1  - পারা: 30 - পৃষ্ঠা: 601


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, September 21, 2026

Please remember us in your sincere prayers