পবিত্র কুরআনে কাফিরদের তুচ্ছজ্ঞান করা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(53) তাদের কাছে কি রাজ্যের কোন অংশ আছে? তাহলে যে এরা কাউকেও একটি তিল পরিমাণও দেবে না।
সূরা: An-Nisā’ - আয়াত: 53  - পারা: 5 - পৃষ্ঠা: 87
(149) এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 149  - পারা: 23 - পৃষ্ঠা: 451
(157) তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 157  - পারা: 23 - পৃষ্ঠা: 452
(15) যে সৎকাজ করছে, সে নিজের কল্যাণার্থেই তা করছে, আর যে অসৎকাজ করছে, তা তার উপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে।
সূরা: Al-Jāthiyah - আয়াত: 15  - পারা: 25 - পৃষ্ঠা: 500
(21) যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মত করে দেব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবে? তাদের দাবী কত মন্দ।
সূরা: Al-Jāthiyah - আয়াত: 21  - পারা: 25 - পৃষ্ঠা: 500
(30) তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।
সূরা: Aṭ-Ṭūr - আয়াত: 30  - পারা: 27 - পৃষ্ঠা: 524
(46) সেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
সূরা: Aṭ-Ṭūr - আয়াত: 46  - পারা: 27 - পৃষ্ঠা: 525
(35) আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?
সূরা: Al-Qalam - আয়াত: 35  - পারা: 29 - পৃষ্ঠা: 565
(47) না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।
সূরা: Al-Qalam - আয়াত: 47  - পারা: 29 - পৃষ্ঠা: 566
(36) অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
(37) ডান ও বামদিক থেকে দলে দলে।
(38) তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
(39) কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 36-37-38-39 - পারা: 29 - পৃষ্ঠা: 569


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers