পবিত্র কুরআনে রাগ - অনিয়ন্ত্রিত রাগের নিষেধাজ্ঞা সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(133) তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।
(134) যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 133-134 - পারা: 4 - পৃষ্ঠা: 67
(15) এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবে, আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
সূরা: At-Taubah - আয়াত: 15  - পারা: 10 - পৃষ্ঠা: 189
(36) অতএব, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্যে যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে।
(37) যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধাম্বিত হয়েও ক্ষমা করে,
সূরা: Ash-Shūra - আয়াত: 36-37 - পারা: 25 - পৃষ্ঠা: 487
(1) আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
(2) কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
(3) সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
(4) এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
(5) তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
সূরা: Al-Masad - আয়াত: 1-2-3-4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 603


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers