পবিত্র কুরআনে মিথ্যা (কাজিব) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(10) তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।
সূরা: Al-Baqarah - আয়াত: 10  - পারা: 1 - পৃষ্ঠা: 3
(24) দেখতো, কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে ? এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছামিছি রচনা করত, তা সবই উধাও হয়ে গেছে।
সূরা: Al-An‘ām - আয়াত: 24  - পারা: 7 - পৃষ্ঠা: 130
(77) তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত, যেদিন তার তাঁর সাথে গিয়ে মিলবে। তা এজন্য যে, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লংঘন করেছিল এবং এজন্যে যে, তারা মিথ্যা কথা বলতো।
সূরা: At-Taubah - আয়াত: 77  - পারা: 10 - পৃষ্ঠা: 199
(105) মিথ্যা কেবল তারা রচনা করে, যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী।
সূরা: An-Naḥl - আয়াত: 105  - পারা: 14 - পৃষ্ঠা: 279
(30) এটা শ্রবণযোগ্য। আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্যে চতুস্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাক এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক;
সূরা: Al-Ḥajj - আয়াত: 30  - পারা: 17 - পৃষ্ঠা: 335
(3) জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ এবাদত আল্লাহরই নিমিত্ত। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে, আমরা তাদের এবাদত এ জন্যেই করি, যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎপথে পরিচালিত করেন না।
সূরা: Az-Zumar - আয়াত: 3  - পারা: 23 - পৃষ্ঠা: 458
(2) মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?
(3) তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক।
সূরা: Aṣ-Ṣaff - আয়াত: 2-3 - পারা: 28 - পৃষ্ঠা: 551


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers