পবিত্র কুরআনে খারাপ নৈতিকতার শাস্তি সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(123) তোমাদের আশার উপর ও ভিত্তি নয় এবং আহলে-কিতাবদের আশার উপরও না। যে কেউ মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোন সমর্থক বা সাহায্যকারী পাবে না।
সূরা: An-Nisā’ - আয়াত: 123  - পারা: 5 - পৃষ্ঠা: 98
(100) বলে দিনঃ অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর-যাতে তোমরা মুক্তি পাও।
সূরা: Al-Mā’idah - আয়াত: 100  - পারা: 7 - পৃষ্ঠা: 124
(135) আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে, পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না।
সূরা: Al-An‘ām - আয়াত: 135  - পারা: 8 - পৃষ্ঠা: 145
(27) আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের মুখমন্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধাঁর রাতের টুকরো দিয়ে। এরা হল দোযখবাসী। এরা এতেই থাকবে অনন্তকাল।
সূরা: Yūnus - আয়াত: 27  - পারা: 11 - পৃষ্ঠা: 212
(10) আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না।
সূরা: Yā-Sīn - আয়াত: 10  - পারা: 22 - পৃষ্ঠা: 440


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers