পবিত্র কুরআনে সৎকর্মের প্রতিদান সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(136) তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 136  - পারা: 4 - পৃষ্ঠা: 67
(144) আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।
(145) আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে-যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে তাই দেবো। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো
সূরা: Āl-‘Imrān - আয়াত: 144-145 - পারা: 4 - পৃষ্ঠা: 68
(85) অতঃপর তাদেরকে আল্লাহ এ উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দিবেন যার তলদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান।
সূরা: Al-Mā’idah - আয়াত: 85  - পারা: 7 - পৃষ্ঠা: 122
(84) আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুব। প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি-তাঁর সন্তানদের মধ্যে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সূরা: Al-An‘ām - আয়াত: 84  - পারা: 7 - পৃষ্ঠা: 138
(121) আর তারা অল্প-বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন।
সূরা: At-Taubah - আয়াত: 121  - পারা: 11 - পৃষ্ঠা: 206
(4) তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে, আল্লাহর ওয়াদা সত্য, তিনিই সৃষ্টি করেন প্রথমবার আবার পুনর্বার তৈরী করবেন তাদেরকে বদলা দেয়ার জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে, তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রনাদায়ক আযাব এ জন্যে যে, তারা কুফরী করছিল।
সূরা: Yūnus - আয়াত: 4  - পারা: 11 - পৃষ্ঠা: 208
(88) অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বললঃ হে আযীয, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের কে দান করুন। আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন।
সূরা: Yūsuf - আয়াত: 88  - পারা: 13 - পৃষ্ঠা: 246
(31) সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে। এর পাদদেশে দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্যে তাতে তা-ই রয়েছে, যা তারা চায় এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহর পরহেযগারদেরকে,
সূরা: An-Naḥl - আয়াত: 31  - পারা: 14 - পৃষ্ঠা: 270
(96) তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে, কখনও তা শেষ হবে না। যারা সবর করে, আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত।
(97) যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।
সূরা: An-Naḥl - আয়াত: 96-97 - পারা: 14 - পৃষ্ঠা: 278
(88) এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব।
সূরা: Al-Kahf - আয়াত: 88  - পারা: 16 - পৃষ্ঠা: 303
(76) বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয়।
সূরা: Ṭā-Hā - আয়াত: 76  - পারা: 16 - পৃষ্ঠা: 316
(111) আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 111  - পারা: 18 - পৃষ্ঠা: 349
(38) (তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে) যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুযী দান করেন।
সূরা: An-Nūr - আয়াত: 38  - পারা: 18 - পৃষ্ঠা: 355
(15) বলুন এটা উত্তম, না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকীদেরকে? সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান।
সূরা: Al-Furqān - আয়াত: 15  - পারা: 18 - পৃষ্ঠা: 361
(7) আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 7  - পারা: 20 - পৃষ্ঠা: 397
(45) যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে, আল্লাহ তা’আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন না।
সূরা: Ar-Rūm - আয়াত: 45  - পারা: 21 - পৃষ্ঠা: 409
(24) এটা এজন্য যাতে আল্লাহ, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফেকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা: Al-Aḥzāb - আয়াত: 24  - পারা: 21 - পৃষ্ঠা: 421
(4) তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক রিযিক।
সূরা: Saba’ - আয়াত: 4  - পারা: 22 - পৃষ্ঠা: 428
(37) তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।
সূরা: Saba’ - আয়াত: 37  - পারা: 22 - পৃষ্ঠা: 432
(80) আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 80  - পারা: 23 - পৃষ্ঠা: 449
(105) তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 105  - পারা: 23 - পৃষ্ঠা: 450
(110) এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 110  - পারা: 23 - পৃষ্ঠা: 450
(121) এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 121  - পারা: 23 - পৃষ্ঠা: 450
(131) এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 131  - পারা: 23 - পৃষ্ঠা: 451
(34) তাদের জন্যে পালনকর্তার কাছে তাই রয়েছে, যা তারা চাইবে। এটা সৎকর্মীদের পুরস্কার।
(35) যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন।
সূরা: Az-Zumar - আয়াত: 34-35 - পারা: 24 - পৃষ্ঠা: 462
(14) তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল।
সূরা: Al-Aḥqāf - আয়াত: 14  - পারা: 26 - পৃষ্ঠা: 503
(12) এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
সূরা: Al-Insān - আয়াত: 12  - পারা: 29 - পৃষ্ঠা: 579
(22) এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
সূরা: Al-Insān - আয়াত: 22  - পারা: 29 - পৃষ্ঠা: 579
(44) এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
সূরা: Al-Mursalāt - আয়াত: 44  - পারা: 29 - পৃষ্ঠা: 581
(36) এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
সূরা: An-Naba’ - আয়াত: 36  - পারা: 30 - পৃষ্ঠা: 583
(8) তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।
সূরা: Al-Bayyinah - আয়াত: 8  - পারা: 30 - পৃষ্ঠা: 599


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers