পবিত্র কুরআনে সৎকর্মে বাধা দেওয়া সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(25) যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
সূরা: Qāf - আয়াত: 25  - পারা: 26 - পৃষ্ঠা: 519
(1) নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,
(2) আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।
(3) আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।
(4) আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
(5) সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।
(6) কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
সূরা: Al-Qalam - আয়াত: 1-2-3-4-5-6 - পারা: 29 - পৃষ্ঠা: 564
(13) কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
সূরা: Al-Qalam - আয়াত: 13  - পারা: 29 - পৃষ্ঠা: 564
(21) আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
সূরা: Al-Ma‘ārij - আয়াত: 21  - পারা: 29 - পৃষ্ঠা: 569
(7) এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
সূরা: Al-Mā‘ūn - আয়াত: 7  - পারা: 30 - পৃষ্ঠা: 602


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers