পবিত্র কুরআনে স্বামী-স্ত্রীর মধ্যে লি'আন (পরস্পর অভিশাপ) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(6) এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে, সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।
(7) এবং পঞ্চমবার বলবে যে, যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত।
(8) এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চার বার সাক্ষ্য দেয় যে, তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী;
(9) এবং পঞ্চমবার বলে যে, যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার ওপর আল্লাহর গযব নেমে আসবে।
সূরা: An-Nūr - আয়াত: 6-7-8-9 - পারা: 18 - পৃষ্ঠা: 350
(13) তারা কেন এ ব্যাপারে চার জন সাক্ষী উপস্থিত করেনি; অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী।
সূরা: An-Nūr - আয়াত: 13  - পারা: 18 - পৃষ্ঠা: 351


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Sunday, August 30, 2026

Please remember us in your sincere prayers