পবিত্র কুরআনে মানবজাতির উৎপত্তি সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(1) হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
সূরা: An-Nisā’ - আয়াত: 1  - পারা: 4 - পৃষ্ঠা: 77
(98) তিনিই তোমাদের কে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে, যারা চিন্তা করে।
সূরা: Al-An‘ām - আয়াত: 98  - পারা: 7 - পৃষ্ঠা: 140
(189) তিনিই সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে; আর তার থেকেই তৈরী করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন, সে গর্ভবতী হল। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব।
সূরা: Al-A‘rāf - আয়াত: 189  - পারা: 9 - পৃষ্ঠা: 175
(5) হে লোকসকল! যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে (ভেবে দেখ-) আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতিবিশিষ্ট ও অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিন্ড থেকে, তোমাদের কাছে ব্যক্ত করার জন্যে। আর আমি এক নির্দিষ্ট কালের জন্যে মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি; তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ কর। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে।
সূরা: Al-Ḥajj - আয়াত: 5  - পারা: 17 - পৃষ্ঠা: 332
(12) আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
(13) অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
(14) এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 12-13-14 - পারা: 18 - পৃষ্ঠা: 342
(20) তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ।
(21) আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
সূরা: Ar-Rūm - আয়াত: 20-21 - পারা: 21 - পৃষ্ঠা: 406
(54) আল্লাহ তিনি দূর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতঃপর দূর্বলতার পর শক্তিদান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
সূরা: Ar-Rūm - আয়াত: 54  - পারা: 21 - পৃষ্ঠা: 410
(7) যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।
(8) অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।
(9) অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।
সূরা: As-Sajdah - আয়াত: 7-8-9 - পারা: 21 - পৃষ্ঠা: 415
(11) আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
সূরা: Fāṭir - আয়াত: 11  - পারা: 22 - পৃষ্ঠা: 435
(6) তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?
সূরা: Az-Zumar - আয়াত: 6  - পারা: 23 - পৃষ্ঠা: 459
(67) তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, অতঃপর জমাট রক্ত দ্বারা, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদর্পণ কর, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারও কারও এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ এবং তোমরা যাতে অনুধাবন কর।
সূরা: Ghāfir - আয়াত: 67  - পারা: 24 - পৃষ্ঠা: 475
(11) তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।
সূরা: Ash-Shūra - আয়াত: 11  - পারা: 25 - পৃষ্ঠা: 484
(45) এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
(46) একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
সূরা: An-Najm - আয়াত: 45-46 - পারা: 27 - পৃষ্ঠা: 528
(15) তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
সূরা: Nūḥ - আয়াত: 15  - পারা: 29 - পৃষ্ঠা: 571
(36) মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
(37) সে কি স্খলিত বীর্য ছিল না?
(38) অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
(39) অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
সূরা: Al-Qiyāmah - আয়াত: 36-37-38-39 - পারা: 29 - পৃষ্ঠা: 578
(2) আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
সূরা: Al-Insān - আয়াত: 2  - পারা: 29 - পৃষ্ঠা: 578
(20) আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
(21) অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
(22) এক নির্দিষ্টকাল পর্যন্ত,
(23) অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
সূরা: Al-Mursalāt - আয়াত: 20-21-22-23 - পারা: 29 - পৃষ্ঠা: 581
(18) তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
(19) শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
সূরা: ‘Abasa - আয়াত: 18-19 - পারা: 30 - পৃষ্ঠা: 585
(7) যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
(8) যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
সূরা: Al-Infiṭār - আয়াত: 7-8 - পারা: 30 - পৃষ্ঠা: 587
(5) অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
(6) সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
(7) এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
সূরা: Aṭ-Ṭāriq - আয়াত: 5-6-7 - পারা: 30 - পৃষ্ঠা: 591
(4) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
(5) অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
সূরা: At-Tīn - আয়াত: 4-5 - পারা: 30 - পৃষ্ঠা: 597
(2) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
সূরা: Al-‘Alaq - আয়াত: 2  - পারা: 30 - পৃষ্ঠা: 597


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers