পবিত্র কুরআনে শব্দ কম্পন সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(41) অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 41  - পারা: 18 - পৃষ্ঠা: 344
(37) কিন্তু তারা তাঁকে মিথ্যাবাদী বলল; অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 37  - পারা: 20 - পৃষ্ঠা: 400
(40) আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জত। আল্লাহ তাদের প্রতি যুলুম করার ছিলেন না; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে।
সূরা: Al-‘Ankabūt - আয়াত: 40  - পারা: 20 - পৃষ্ঠা: 401
(25) তাঁর অন্যতম নিদর্শন এই যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠার জন্যে তোমাদের ডাক দেবেন, তখন তোমরা উঠে আসবে।
সূরা: Ar-Rūm - আয়াত: 25  - পারা: 21 - পৃষ্ঠা: 407
(28) তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি (বাহিনী) অবতরণকারীও না।
(29) বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল।
সূরা: Yā-Sīn - আয়াত: 28-29 - পারা: 23 - পৃষ্ঠা: 442
(49) তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতন্ডাকালে।
সূরা: Yā-Sīn - আয়াত: 49  - পারা: 23 - পৃষ্ঠা: 443
(53) এটা তো হবে কেবল এক মহানাদ। সে মুহুর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে।
সূরা: Yā-Sīn - আয়াত: 53  - পারা: 23 - পৃষ্ঠা: 443
(41) শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
(42) যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।
সূরা: Qāf - আয়াত: 41-42 - পারা: 26 - পৃষ্ঠা: 520
(31) আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
সূরা: Al-Qamar - আয়াত: 31  - পারা: 27 - পৃষ্ঠা: 530


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers