পবিত্র কুরআনে ইলেক্ট্রোম্যাগনেটিক রেকর্ডিংয়ের প্রতি ইঙ্গিত সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(13) আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। কেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে।
(14) পাঠ কর তুমি তোমার কিতাব। আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট।
সূরা: Al-Isrā’ - আয়াত: 13-14 - পারা: 15 - পৃষ্ঠা: 283
(36) যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার পিছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।
সূরা: Al-Isrā’ - আয়াত: 36  - পারা: 15 - পৃষ্ঠা: 285
(65) আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
সূরা: Yā-Sīn - আয়াত: 65  - পারা: 23 - পৃষ্ঠা: 444
(20) তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চক্ষু ও ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।
(21) তারা তাদের ত্বককে বলবে, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে, যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।
সূরা: Fuṣṣilat - আয়াত: 20-21 - পারা: 24 - পৃষ্ঠা: 478
(80) তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হঁ্যা, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।
সূরা: Az-Zukhruf - আয়াত: 80  - পারা: 25 - পৃষ্ঠা: 495
(29) আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম।
সূরা: Al-Jāthiyah - আয়াত: 29  - পারা: 25 - পৃষ্ঠা: 501
(13) সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
সূরা: Al-Qiyāmah - আয়াত: 13  - পারা: 29 - পৃষ্ঠা: 577


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, October 12, 2026

Please remember us in your sincere prayers