পবিত্র কুরআনে অজ্ঞতা ও অজ্ঞদের নিন্দা (ধাম্ম আল-জাহল ওয়া আল-জাহিলীন) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(199) আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।
সূরা: Al-A‘rāf - আয়াত: 199  - পারা: 9 - পৃষ্ঠা: 176
(46) আল্লাহ বলেন, হে নূহ! নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়। নিশ্চই সে দুরাচার! সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না, যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপপদেশ দিচ্ছি যে, আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না।
সূরা: Hūd - আয়াত: 46  - পারা: 12 - পৃষ্ঠা: 227
(119) অনন্তর যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
সূরা: An-Naḥl - আয়াত: 119  - পারা: 14 - পৃষ্ঠা: 281
(63) রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।
সূরা: Al-Furqān - আয়াত: 63  - পারা: 19 - পৃষ্ঠা: 365


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers