পবিত্র কুরআনে কবিতা ও কবি (আশ-শি'র ওয়া আশ-শু'আরা') সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(5) এছাড়া তারা আরও বলেঃ অলীক স্বপ্ন; না সে মিথ্যা উদ্ভাবন করেছে, না সে একজন কবি। অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক, যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগন।
সূরা: Al-Anbiyā’ - আয়াত: 5  - পারা: 17 - পৃষ্ঠা: 322
(224) বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
(225) তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
(226) এবং এমন কথা বলে, যা তারা করে না।
(227) তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 224-225-226-227 - পারা: 19 - পৃষ্ঠা: 376
(69) আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্যে শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন।
সূরা: Yā-Sīn - আয়াত: 69  - পারা: 23 - পৃষ্ঠা: 444
(35) তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
(36) এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 35-36 - পারা: 23 - পৃষ্ঠা: 447
(30) তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।
সূরা: Aṭ-Ṭūr - আয়াত: 30  - পারা: 27 - পৃষ্ঠা: 524
(41) এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
সূরা: Al-Ḥāqqah - আয়াত: 41  - পারা: 29 - পৃষ্ঠা: 568


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers