পবিত্র কুরআনে উল্কা (আশ-শুহুব) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(16) নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি।
(17) আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি।
(18) কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিন্ড।
সূরা: Al-Ḥijr - আয়াত: 16-17-18 - পারা: 14 - পৃষ্ঠা: 263
(210) এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
(211) তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
(212) তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
সূরা: Ash-Shu‘arā’ - আয়াত: 210-211-212 - পারা: 19 - পৃষ্ঠা: 376
(6) নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
(7) এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
(8) ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
(9) ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
(10) তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
সূরা: Aṣ-Ṣāffāt - আয়াত: 6-7-8-9-10 - পারা: 23 - পৃষ্ঠা: 446
(5) আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
সূরা: Al-Mulk - আয়াত: 5  - পারা: 29 - পৃষ্ঠা: 562
(8) আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
(9) আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিন্ড ওঁৎ পেতে থাকতে দেখে।
সূরা: Al-Jinn - আয়াত: 8-9 - পারা: 29 - পৃষ্ঠা: 572


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Monday, August 10, 2026

Please remember us in your sincere prayers