পবিত্র কুরআনে খ্রিস্টানদের পুরস্কার যদি তারা ঈমান আনত সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(110) তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে-কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী।
সূরা: Āl-‘Imrān - আয়াত: 110  - পারা: 4 - পৃষ্ঠা: 64
(64) বস্তুতঃ আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাঁদের আদেশ-নিষেধ মান্য করা হয়। আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল, তখন যদি আপনার কাছে আসত অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন। অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী, মেহেরবানরূপে পেত।
সূরা: An-Nisā’ - আয়াত: 64  - পারা: 5 - পৃষ্ঠা: 88
(66) আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে, নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও, তবে তারা তা করত না; অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন। যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেয়া হয়, তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এং তাদেরকে নিজের ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে।
সূরা: An-Nisā’ - আয়াত: 66  - পারা: 5 - পৃষ্ঠা: 89
(68) আর তাদেরকে সরল পথে পরিচালিত করব।
সূরা: An-Nisā’ - আয়াত: 68  - পারা: 5 - পৃষ্ঠা: 89
(65) আর যদি আহলে-কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং খোদাভীতি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নেয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করতাম।
সূরা: Al-Mā’idah - আয়াত: 65  - পারা: 6 - পৃষ্ঠা: 119


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Sunday, August 30, 2026

Please remember us in your sincere prayers