পবিত্র কুরআনে আল-হাক্ক (সত্য, বাস্তবতা) সম্পর্কিত আয়াত


✅ পবিত্র কুরআনের বিষয়সমূহ
(62) অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখ, ফয়সালা তাঁরই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন।
সূরা: Al-An‘ām - আয়াত: 62  - পারা: 7 - পৃষ্ঠা: 135
(30) সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত।
সূরা: Yūnus - আয়াত: 30  - পারা: 11 - পৃষ্ঠা: 212
(32) অতএব, এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে (উদভ্রান্ত ঘুরার মাঝে) কি রয়েছে গোমরাহী ছাড়া? সুতরাং কোথায় ঘুরছ?
সূরা: Yūnus - আয়াত: 32  - পারা: 11 - পৃষ্ঠা: 212
(44) এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর। তারই পুরস্কার উত্তম এবং তারই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ।
সূরা: Al-Kahf - আয়াত: 44  - পারা: 15 - পৃষ্ঠা: 298
(114) সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
সূরা: Ṭā-Hā - আয়াত: 114  - পারা: 16 - পৃষ্ঠা: 320
(6) এগুলো এ কারণে যে, আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
সূরা: Al-Ḥajj - আয়াত: 6  - পারা: 17 - পৃষ্ঠা: 333
(64) নভোমন্ডল ও ভুপৃষ্ঠে যা কিছু আছে, সব তাঁরই এবং আল্লাহই অভাবমুক্ত প্রশংসার অধিকারী।
সূরা: Al-Ḥajj - আয়াত: 64  - পারা: 17 - পৃষ্ঠা: 339
(116) অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
সূরা: Al-Mu’minūn - আয়াত: 116  - পারা: 18 - পৃষ্ঠা: 349
(25) সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।
সূরা: An-Nūr - আয়াত: 25  - পারা: 18 - পৃষ্ঠা: 352
(30) এটাই প্রমাণ যে, আল্লাহ-ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, মহান।
সূরা: Luqmān - আয়াত: 30  - পারা: 21 - পৃষ্ঠা: 414
(53) এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?
সূরা: Fuṣṣilat - আয়াত: 53  - পারা: 25 - পৃষ্ঠা: 482


🍃 পবিত্র কুরআনের অন্যান্য বিষয়


Saturday, July 18, 2026

Please remember us in your sincere prayers