কোরান সূরা ইয়াসীন আয়াত 48 তাফসীর
﴿وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ﴾
[ يس: 48]
তারা বলে, তোমরা সত্যবাদী হলে বল এই ওয়াদা কবে পূর্ণ হবে? [সূরা ইয়াসীন: 48]
Surah Ya-Sin in Banglaজহুরুল হক সূরা বাংলা Surah Yasin ayat 48
আর তারা বলে -- ''সেই ওয়াদা কখন পূর্ণ হবে, যদি তোমরা সত্যবাদী হও?’’
Tafsir Mokhtasar Bangla
৪৮. আর পুনরুত্থানে অবিশ্বাসী ও তা অস্বীকারকারী একে দুষ্কর ভেবে বলে, হে মুমিনরা! তোমাদের দাবি সত্য হলে তা কবে বাস্তবায়িত হবে?
Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান
ওরা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও, তাহলে বল, এ প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে?’
Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স
আর তারা বলে, 'তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এ প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে?'
Tafsir ibn kathir bangla তাফসীর ইবনে কাসীর
৪৮-৫০ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা খবর দিচ্ছেনঃ যেহেতু কাফিররা কিয়ামতকে বিশ্বাস করতো। সেহেতু তারা নবীদেরকে ( আঃ ) ও মুসলমানদেরকে বলতোঃ “ কিয়ামত আনয়ন করছো না কেন? আচ্ছা বলতোঃ কিয়ামত কখন সংঘটিত হবে?” আল্লাহ তা'আলা উত্তরে বলেনঃ কিয়ামত সংঘটিত করার ব্যাপারে আমার কোন আসবাব পত্রের প্রয়োজন হবে না । শুধুমাত্র একবার শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, জনগণ প্রতিদিনের মত নিজ নিজ কাজে মগ্ন হয়ে পড়বে, এমতাবস্থায় আল্লাহ তাআলা হযরত ইসরাফীল ( আঃ )-কে শিঙ্গায় ফুঙ্কার দেয়ার নির্দেশ দিবেন, তখন মানুষ এদিকে ওদিকে পড়তে শুরু করবে। ঐ আসমানী ভীষণ ও বিকট শব্দের ফলেই সবাই হাশরের মাঠে আল্লাহ তা'আলার সামনে একত্রিত হয়ে যাবে। ঐ শব্দের পরে কাউকেই এতোটুকুও সময় দেয়া হবে না যে, কারো সাথে কোন কথা বলে বা কারো কোন কথা শুনে অথবা কারো জন্যে কোন অসিয়ত করতে পারে। তাদের নিজেদের বাড়ীতে ফিরে যাবার ক্ষমতা থাকবে না। এ আয়াত সম্পর্কে বহু ‘আসার’ ও হাদীস রয়েছে, যেগুলো আমরা অন্য জায়গায় বর্ণনা করে। এসেছি। এই প্রথম ফুস্কারের পর দ্বিতীয় ফুঙ্কার দেয়া হবে, যার ফলে সবাই মরে যাবে। সারা জগত ধ্বংস হয়ে যাবে। একমাত্র সদা বিরাজমান আল্লাহ থাকবেন, যার ধ্বংস নেই। এরপর পুনরায় উত্থিত হবার ফুস্কার দেয়া হবে।
সূরা ইয়াসীন আয়াত 48 সূরা
| English | Türkçe | Indonesia |
| Русский | Français | فارسی |
| تفسير | Urdu | اعراب |
বাংলায় পবিত্র কুরআনের আয়াত
- অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে, তাদের উপর তাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে পার্থিব এ জীবনেই
- অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি।
- শপথ সূর্যের ও তার কিরণের,
- এবং আমার জান্নাতে প্রবেশ কর।
- আপনি তার চিন্তায় মশগুল।
- অতঃপর আমি কাফেরদেরকে ধৃত করেছিলাম। কেমন ছিল আমার আযাব!
- যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দূর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা
- হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন। এ ব্যাপারে আপনার কোন করণীয় নাই।
- আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার
- তারা বললঃ যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে যে, চুরি করেছে তার কি শাস্তি?
বাংলায় কোরআনের সূরা পড়ুন :
সবচেয়ে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারীদের কণ্ঠে সূরা ইয়াসীন ডাউনলোড করুন:
সূরা Yasin mp3 : উচ্চ মানের সাথে সম্পূর্ণ অধ্যায়টি Yasin শুনতে এবং ডাউনলোড করতে আবৃত্তিকারকে বেছে নিন
আহমেদ আল-আজমি
ইব্রাহীম আল-আখদার
বান্দার বেলাইলা
খালিদ গালিলি
হাতেম ফরিদ আল ওয়ার
খলিফা আল টুনাইজি
সাদ আল-গামদি
সৌদ আল-শুরাইম
সালাহ বুখাতীর
আবদ এল বাসেট
আবদুল রশিদ সুফি
আব্দুল্লাহ্ বাস্ফার
আবদুল্লাহ আল-জুহানী
আলী আল-হুদায়েফি
আলী জাবের
ফারেস আব্বাদ
মাহের আলমাইকুলই
মোহাম্মদ আইয়ুব
মুহাম্মদ আল-মুহাইসনি
মুহাম্মাদ জিব্রীল
আল-মিনশাবি
আল হোসারি
মিশারী আল-আফসী
নাসের আল কাতামি
ইয়াসের আল-দোসারি
Please remember us in your sincere prayers



