কোরান সূরা লাইল আয়াত 8 তাফসীর

  1. Mokhtasar
  2. Ahsanul Bayan
  3. AbuBakr Zakaria
  4. Ibn Kathir
Surah Lail ayat 8 Bangla tafsir - তাফসীর ইবনে কাসীর - Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান - Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স - বাংলা ভাষায় নোবেল কোরআনের অর্থের অনুবাদ উর্দু ভাষা ও ইংরেজি ভাষা & তাফসীর ইবনে কাসীর : সূরা লাইল আয়াত 8 আরবি পাঠে(Lail).
  
   

﴿وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ﴾
[ الليل: 8]

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় [সূরা লাইল: 8]

Surah Al-Layl in Bangla

জহুরুল হক সূরা বাংলা Surah Lail ayat 8


কিন্ত তার ক্ষেত্রে যে কৃপণতা করে ও নিজেকে স্বয়ংসমৃদ্ধ জ্ঞান করে,


Tafsir Mokhtasar Bangla


৮. পক্ষান্তরে যে ব্যক্তি নিজ সম্পদ প্রয়োজনীয় খাতে ব্যয় করে না এবং তার সম্পদ নিয়ে সে আল্লাহ থেকে বেপরওয়া থাকে এবং তাঁর নিকট কোনরূপ অনুগ্রহ কামনা করে না।

Tafsir Ahsanul Bayan তাফসীরে আহসানুল বায়ান


পক্ষান্তরে যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।[১] [১] অর্থাৎ, যে আল্লাহর পথে ব্যয় করে না এবং আল্লাহর আদেশকে পরোয়া করে না।

Tafsir Abu Bakr Zakaria bangla কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স


আর [] কেউ কার্পণ্য করলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে, [] এটি দ্বিতীয় ধরনের মানসিক প্রচেষ্টা। মহান আল্লাহ্ এখানে তাদের তিনটি কর্ম উল্লেখ করে বলেছেন, যে আল্লাহ্ যা নির্দেশ দিয়েছেন তা তাঁর পথে ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে তথা ফরয-ওয়াজিব-মুস্তাহাব কোন প্রকার সদকা দেয় না, আল্লাহ্র তাকওয়া অবলম্বনের পরিবর্তে, তাঁর প্রতি ইবাদত করার পরিবর্তে বিমুখ হয়ে নিজেকে অমুখাপেক্ষী মনে করে এবং উত্তম কলেমা তথা ঈমানের যাবতীয় বিষয়কে মিথ্যা মনে করে; তার জন্য কঠিন পথে চলা সহজ করে দিব। এখানে কঠিন পথ অর্থ কঠিন ও নিন্দনীয় অবস্থা তথা খারাপ কাজকে সহজ করে দেয়ার কথা বলা হয়েছে। [ সা‘দী ] প্রথম ধরনের প্রচেষ্টাটির সাথে প্রতি পদে পদে রয়েছে এর অমিল। কৃপণতা মানে শুধুমাত্র প্রচলিত অর্থে যাকে কৃপণতা বলা হয় তা নয়, বরং এখানে কৃপণতা বলতে আল্লাহ্র ও বান্দার হকে সামান্য কিছু হলেও ব্যয় না করা বুঝাচ্ছে। আর বেপরোয়া হয়ে যাওয়া ও অমুখাপেক্ষী মনে করা হলো তাকওয়া অবলম্বনের সম্পূর্ণ বিপরীত স্তর। তাকওয়া অবলম্বনের কারণে মানুষ তার নিজের দূর্বলতা এবং তার স্রষ্টার প্রতি মুখাপেক্ষীতার মর্ম বুঝতে পারে। এ-জন্য আল্লাহ্ তা‘আলা অখুশি হন এমন কোন বিষয়ের ধারে কাছেও যায় না, আর যাতে খুশি হন তা করার সর্বপ্ৰচেষ্টা চালায়। আর যে ব্যক্তি নিজেকে তার রবের অমুখাপেক্ষী মনে করে, সে বেপরোয়া হয়ে যায় এবং আল্লাহ্ তা‘আলা কোন কাজে খুশি হন আর কোন কাজে নাখোশ হন তার কোন তোয়াক্কা করে না। তাই তার কাজকর্ম কখনো মুত্তাকীর কর্মপ্ৰচেষ্টার সমপর্যায়ের হতে পারে না। উত্তম কালমায় মিথ্যারোপ করা অর্থ ঈমানী শক্তিকে নষ্ট করে দিয়ে ঈমানের কালিমা ও আখেরাতের কথা মিথ্যা গণ্য করা। [ দেখুন: বান্দা’ই‘উত তাফসীর ]

সূরা লাইল আয়াত 8 সূরা

وأما من بخل واستغنى

سورة: الليل - آية: ( 8 )  - جزء: ( 30 )  -  صفحة: ( 595 )


English Türkçe Indonesia
Русский Français فارسی
تفسير Urdu اعراب

বাংলায় পবিত্র কুরআনের আয়াত

  1. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি
  2. অতঃপর তার চেয়ে বড় জালেম, কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তাঁর
  3. যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে
  4. আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে
  5. বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ
  6. বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
  7. আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
  8. নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান
  9. অতঃপর তিনি এক উপায় অবলম্বন করলেন।
  10. এবং জাহান্নামে প্রবেশ করবে।

বাংলায় কোরআনের সূরা পড়ুন :

সুরত আল বাক্বারাহ্ আলে ইমরান সুরত আন-নিসা
সুরত আল-মায়েদাহ্ সুরত ইউসুফ সুরত ইব্রাহীম
সুরত আল-হিজর সুরত আল-কাহফ সুরত মারইয়াম
সুরত আল-হাজ্জ সুরত আল-ক্বাসাস আল-‘আনকাবূত
সুরত আস-সাজদা সুরত ইয়াসীন সুরত আদ-দুখান
সুরত আল-ফাতহ সুরত আল-হুজুরাত সুরত ক্বাফ
সুরত আন-নাজম সুরত আর-রাহমান সুরত আল-ওয়াক্বি‘আহ
সুরত আল-হাশর সুরত আল-মুলক সুরত আল-হাক্কাহ্
সুরত আল-ইনশিক্বাক সুরত আল-আ‘লা সুরত আল-গাশিয়াহ্

সবচেয়ে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারীদের কণ্ঠে সূরা লাইল ডাউনলোড করুন:

সূরা Lail mp3 : উচ্চ মানের সাথে সম্পূর্ণ অধ্যায়টি Lail শুনতে এবং ডাউনলোড করতে আবৃত্তিকারকে বেছে নিন
সুরত লাইল  ভয়েস আহমেদ আল-আজমি
আহমেদ আল-আজমি
সুরত লাইল  ভয়েস ইব্রাহীম আল-আখদার
ইব্রাহীম আল-আখদার
সুরত লাইল  ভয়েস বান্দার বেলাইলা
বান্দার বেলাইলা
সুরত লাইল  ভয়েস খালিদ গালিলি
খালিদ গালিলি
সুরত লাইল  ভয়েস হাতেম ফরিদ আল ওয়ার
হাতেম ফরিদ আল ওয়ার
সুরত লাইল  ভয়েস খলিফা আল টুনাইজি
খলিফা আল টুনাইজি
সুরত লাইল  ভয়েস সাদ আল-গামদি
সাদ আল-গামদি
সুরত লাইল  ভয়েস সৌদ আল-শুরাইম
সৌদ আল-শুরাইম
সুরত লাইল  ভয়েস সালাহ আবু খাতর
সালাহ বুখাতীর
সুরত লাইল  ভয়েস আবদুল বাসিত আব্দুল সামাদ
আবদ এল বাসেট
সুরত লাইল  ভয়েস আবদুল রশিদ সুফি
আবদুল রশিদ সুফি
সুরত লাইল  ভয়েস আব্দুল্লাহ্ বাস্‌ফার
আব্দুল্লাহ্ বাস্‌ফার
সুরত লাইল  ভয়েস আবদুল্লাহ আওওয়াদ আল-জুহানী
আবদুল্লাহ আল-জুহানী
সুরত লাইল  ভয়েস আলী আল-হুদায়েফি
আলী আল-হুদায়েফি
সুরত লাইল  ভয়েস আলী জাবের
আলী জাবের
সুরত লাইল  ভয়েস ফারেস আব্বাদ
ফারেস আব্বাদ
সুরত লাইল  ভয়েস মাহের আলমাইকুলই
মাহের আলমাইকুলই
সুরত লাইল  ভয়েস মোহাম্মদ আইয়ুব
মোহাম্মদ আইয়ুব
সুরত লাইল  ভয়েস মুহাম্মদ আল-মুহাইসনি
মুহাম্মদ আল-মুহাইসনি
সুরত লাইল  ভয়েস মুহাম্মাদ জিব্রীল
মুহাম্মাদ জিব্রীল
সুরত লাইল  ভয়েস মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি
আল-মিনশাবি
সুরত লাইল  ভয়েস আল হোসারি
আল হোসারি
সুরত লাইল  ভয়েস আল-আফসী
মিশারী আল-আফসী
সুরত লাইল  ভয়েস নাসের আল কাতামি
নাসের আল কাতামি
সুরত লাইল  ভয়েস ইয়াসের আল-দোসারি
ইয়াসের আল-দোসারি


Saturday, May 16, 2026

Please remember us in your sincere prayers